সম্প্রতি প্রকাশ হলো লাইকা (Leica) লেন্সযুক্ত Xiaomi 17T

June 19, 2026 1 মিনিট পড়া ০ মন্তব্য

দেশের বাজারে নতুন মডেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এনেছে শাওমি। গত বুধবার রাজধানীর একটি হোটেলে ‘শাওমি ১৭টি’ মডেলের স্মার্টফোনটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের মহাব্যবস্থাপক জিয়াউদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপক লুথার এবং পরিচালক (মার্কেটিং) মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, শাওমি ১৭টি স্মার্টফোনে লাইকা পাওয়ারড ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরাসহ ট্রিপল-ক্যামেরা সিস্টেম, ৬.৫৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটির ৮৫০০-আল্ট্রা প্রসেসর রয়েছে। ফোনটির ট্রিপল-ক্যামেরা সেটআপে রয়েছে লাইকা সামিলুক্স অপটিক্যাল লেন্সযুক্ত ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। দূরের ছবি তোলার জন্য রয়েছে ১২০এক্স এআই আল্ট্রা জুম সমর্থিত ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। অন্য ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের। সেলফির জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। অনুষ্ঠানে জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শাওমি ১৭টি মডেলের ফোনটিতে লাইকার মতো বিশ্বমানের ফটোগ্রাফি প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীদের চোখের ওপর চাপ কমাতে শাওমি ভিশন কেয়ার ও আই কমফোর্ট প্রযুক্তিও রয়েছে ফোনটিতে।

স্পেসিফিকেশন

.spec-wrap { font-family: sans-serif; max-width: 700px; margin: 20px auto; }
.spec-card { border: 1px solid #e0e0e0; border-radius: 10px; overflow: hidden; margin-bottom: 16px; }
.spec-section-header { background: #f5f5f5; padding: 8px 14px; font-size: 13px; font-weight: 600; color: #555; border-bottom: 1px solid #e0e0e0; }
.spec-table { width: 100%; border-collapse: collapse; font-size: 14px; }
.spec-table td { padding: 10px 14px; border-bottom: 1px solid #f0f0f0; color: #222; vertical-align: top; }
.spec-table td:first-child { color: #777; width: 40%; }
.spec-table tr:nth-child(even) td { background: #f7f9ff; }
.spec-table tr:nth-child(odd) td { background: #ffffff; }
.spec-table tr:last-child td { border-bottom: none; }
.spec-table tr:hover td { background: #eef2ff; }
.price-val { font-weight: 600; color: #1a1a1a; }

📱 ডিসপ্লে
স্ক্রিন সাইজ৬.৫৯ ইঞ্চি
প্যানেলAMOLED, 120Hz রিফ্রেশ রেট
রেজোলিউশন1268 × 2756 পিক্সেল
সর্বোচ্চ উজ্জ্বলতা৩৫০০ nits (পিক)
বিশেষ সুবিধাHDR10+, Dolby Vision, TÜV Eye Care সার্টিফিকেশন
⚙️ পারফরম্যান্স
প্রসেসরMediaTek Dimensity 8500 Ultra (4nm)
RAM12GB
স্টোরেজ256GB / 512GB (UFS 4.1)
অপারেটিং সিস্টেমAndroid 16, HyperOS 3
📷 ক্যামেরা
মেইন ক্যামেরা৫০ মেগাপিক্সেল, Leica Summilux লেন্স, OIS
টেলিফোটো৫০ মেগাপিক্সেল, ৫x অপটিক্যাল জুম, ১২০x AI জুম
আল্ট্রাওয়াইড১২ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা৩২ মেগাপিক্সেল, 4K ভিডিও
ভিডিও4K রেকর্ডিং
🔋 ব্যাটারি ও চার্জিং
ব্যাটারি ক্যাপাসিটি৬৫০০ mAh (সিলিকন-কার্বন)
চার্জিং স্পিড67W HyperCharge (ওয়্যারড)
📶 কানেক্টিভিটি ও অন্যান্য
নেটওয়ার্ক5G, 4G LTE, 3G, 2G
ওয়াই-ফাইWi-Fi 6E
ব্লুটুথBluetooth 6.0
NFCহ্যাঁ
IP রেটিংIP68 (পানি ও ধুলো প্রতিরোধী)
ফিঙ্গারপ্রিন্টইন-ডিসপ্লে
রঙBlack, Blue, Opal White, Violet
💰 দাম (বাংলাদেশ)
12GB + 256GB৳ ৭৯,৯৯৯
12GB + 512GB৳ ৮৪,৯৯৯ (আনুমানিক)
লঞ্চ তারিখ১০ জুন ২০২৬
// লেখক

Loading related posts...


Loading comments...

Compare 0 Home