দেশের বাজারে নতুন মডেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এনেছে শাওমি। গত বুধবার রাজধানীর একটি হোটেলে ‘শাওমি ১৭টি’ মডেলের স্মার্টফোনটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের মহাব্যবস্থাপক জিয়াউদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপক লুথার এবং পরিচালক (মার্কেটিং) মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, শাওমি ১৭টি স্মার্টফোনে লাইকা পাওয়ারড ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরাসহ ট্রিপল-ক্যামেরা সিস্টেম, ৬.৫৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটির ৮৫০০-আল্ট্রা প্রসেসর রয়েছে। ফোনটির ট্রিপল-ক্যামেরা সেটআপে রয়েছে লাইকা সামিলুক্স অপটিক্যাল লেন্সযুক্ত ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। দূরের ছবি তোলার জন্য রয়েছে ১২০এক্স এআই আল্ট্রা জুম সমর্থিত ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। অন্য ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের। সেলফির জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। অনুষ্ঠানে জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শাওমি ১৭টি মডেলের ফোনটিতে লাইকার মতো বিশ্বমানের ফটোগ্রাফি প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীদের চোখের ওপর চাপ কমাতে শাওমি ভিশন কেয়ার ও আই কমফোর্ট প্রযুক্তিও রয়েছে ফোনটিতে।
স্পেসিফিকেশন
| স্ক্রিন সাইজ | ৬.৫৯ ইঞ্চি |
| প্যানেল | AMOLED, 120Hz রিফ্রেশ রেট |
| রেজোলিউশন | 1268 × 2756 পিক্সেল |
| সর্বোচ্চ উজ্জ্বলতা | ৩৫০০ nits (পিক) |
| বিশেষ সুবিধা | HDR10+, Dolby Vision, TÜV Eye Care সার্টিফিকেশন |
| প্রসেসর | MediaTek Dimensity 8500 Ultra (4nm) |
| RAM | 12GB |
| স্টোরেজ | 256GB / 512GB (UFS 4.1) |
| অপারেটিং সিস্টেম | Android 16, HyperOS 3 |
| মেইন ক্যামেরা | ৫০ মেগাপিক্সেল, Leica Summilux লেন্স, OIS |
| টেলিফোটো | ৫০ মেগাপিক্সেল, ৫x অপটিক্যাল জুম, ১২০x AI জুম |
| আল্ট্রাওয়াইড | ১২ মেগাপিক্সেল |
| সেলফি ক্যামেরা | ৩২ মেগাপিক্সেল, 4K ভিডিও |
| ভিডিও | 4K রেকর্ডিং |
| ব্যাটারি ক্যাপাসিটি | ৬৫০০ mAh (সিলিকন-কার্বন) |
| চার্জিং স্পিড | 67W HyperCharge (ওয়্যারড) |
| নেটওয়ার্ক | 5G, 4G LTE, 3G, 2G |
| ওয়াই-ফাই | Wi-Fi 6E |
| ব্লুটুথ | Bluetooth 6.0 |
| NFC | হ্যাঁ |
| IP রেটিং | IP68 (পানি ও ধুলো প্রতিরোধী) |
| ফিঙ্গারপ্রিন্ট | ইন-ডিসপ্লে |
| রঙ | Black, Blue, Opal White, Violet |
| 12GB + 256GB | ৳ ৭৯,৯৯৯ |
| 12GB + 512GB | ৳ ৮৪,৯৯৯ (আনুমানিক) |
| লঞ্চ তারিখ | ১০ জুন ২০২৬ |